
মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব কটি নদীর পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলাই নদের বাঁধের একাধিক স্থানে ভাঙনের কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এতে কৃষি ও মৎস্য খাতের দুটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৪ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে ও ১ হাজার ৬৫০টি ঘেরের মাছ ভেসে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সাতটি উপজেলায় চার দফা বন্যা হলো। এবারের বন্যায় পাকা আউশ ধান ও আমন ধানের চারা তলিয়ে গেছে। পানিতে আউশ ও আমনের মাঠসহ বিভিন্ন ধরনের সবজিখেত তলিয়ে যায়। একই সঙ্গে ফিশারির মাছ ভেসে গেছে। মৎস্য খামারিরা শত চেষ্টা করেও মাছ আটকে রাখতে পারেননি। খামারিরা জানিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ এনে মাছের খামর করলেও বন্যায় ভেসে গেছে সব মাছ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বন্যায় ৪০ হাজার ৪৮২ হেক্টর জমির আমন ফসল, ৩৪৩ হেক্টর জমির আমনের বীজতলা, ২৭৭ হেক্টর জমির সবজি ও ৩ হাজার ১৬৯ হেক্টর জমির পাকা আউশ ধান তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি টাকার পরিমাণে অর্ধশত কোটি টাকা হবে। পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি। বন্যার পানি কমে গেলে জানা যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বন্যায় জেলায় প্রায় ১ হাজার ৬৫০ পুকুর ও ফিশারির ৫ কোটি টাকার মাছ ভেসে যায়। একই সঙ্গে প্রায় ৫০ লাখ টাকার পোনা মাছ ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক সামাদ মিয়া বলেন, ‘আমি ঋণ করে তিন একর জমিতে আউশ ধানের চাষ করছিলাম। বন্যায় আমার পাকা ফসল তলিয়ে গেছে। একই সঙ্গে আমন ফসলের চারা তলিয়ে গেছে। পানি কমতে কমতে ধানের সব চারা পচে নষ্ট হয়ে যাবে’
জেলার রাজনগর উপজেলার কৃষক আনোয়ার মিয়া বলেন, ‘বন্যা ও অতিবৃষ্টিতে আমার বিভিন্ন ধরনের সবজিখেত তলিয়ে গেছে।’
জেলার কমলগঞ্জ উপজেলার মৎস্য খামারি ওয়াজিদ মিয়া বলেন, ‘প্রায় লাখ টাকার মাছ পুকুরে চাষ করেছি। কিন্তু বন্যায় সবকিছু নিয়ে গেছে। ছোট-বড় সব মাছ ভেসে গেছে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় প্রায় ৫ কোটি টাকার মাছ বন্যায় ভেসে গেছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার চেষ্টা করব।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জেলায় বন্যায় প্রায় ৪৪ হাজার হেক্টর জমির আমন, আউশ ফসলসহ বিভিন্ন ধরনের সবজি তলিয়ে গেছে। বন্যার পানি কমার পর জানা যাবে কী পরিমাণ ও কত টাকার ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজারে টানা কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে জেলার সব কটি নদীর পানি বেড়ে বন্যার অবনতি হয়েছে সব উপজেলায়। কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদের চারটি ও মনু নদের ১০ জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার বেশ কিছু রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগ বিঘ্নিত রয়েছে। জেলার ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৫ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৯ মিনিট আগে