স্কটল্যান্ড ক্রিকেট

বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডই এবার ধুয়ে দিল আইসিসিকে
সম্পর্ক বদলে গেল একটি পলকে—জনপ্রিয় এই গানটি শোনেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মাত্র কয়েক মাস আগেই যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হয়ে গিয়েছিল স্কটল্যান্ডের ‘বন্ধু’, এবার স্কটিশরাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে কথা বলছে। অথচ এই স্কটল্যান্ডই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্ত

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সমস্যার সমাধানে আইসিসির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় স্কটল্যান্ড
একেবারে শেষ মুহূর্তে এসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তড়িঘড়ি করে তাই দল ঘোষণা করেছে স্কটিশরা। যাঁদের মধ্যে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফ। পাকিস্তানি বা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা নিয়ে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, তা হবে না বলে আশ্বস্ত করেছে আইসিসি।

বাংলাদেশের জন্য মন পুড়ছে স্কটল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। শেষ মুহূর্তে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। যদিও এভাবে বিশ্বকাপে খেলতে চায়নি স্কটিশরা। ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় মন খারাপ হচ্ছে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।












