Ajker Patrika

২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা, স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪২
২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা, স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত
ফাইল ছবি

পূর্বে ঘোষিত ২০ ফেব্রুয়ারিতেই শুরু হবে এবারের (২০২৬) অমর একুশে বইমেলা। আসন্ন এই মেলায় অংশগ্রহণ করা প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেকেরও বেশি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বইমেলার আয়োজন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় অংশগ্রহণকারী প্রকাশকেরা প্রকাশনা-শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। এ সময় গ্রন্থনীতি প্রণয়নসহ তাঁদের অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। পাশাপাশি মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্তের কথা জানান তিনি।

এই প্রেক্ষাপটে ইতিমধ্যে যেসব প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন তাঁদের জমাকৃত অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত