
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডেটাবেইস প্রবর্তন এবং এর মাধ্যমে নিবন্ধনের সুবিধা নিশ্চিত করতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নৌযান শুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর ২০ আগস্ট থেকে...

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আজ রোববার রাত ৮টা ১০ মিনিটে দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি মহেশখালীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাহারছড়ার নৈসর্গিক সমুদ্রপাড়ে মানুষের ঢল নামে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যেন জনসমুদ্রেও উচ্ছ্বাসের ঢেউ ওঠে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।