লুটপাট

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির
কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকান ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার নম্বর থেকে ৩ অক্টোবর বিকেল ৪টা ১২ মিনিটে ওসির ব্যক্তিগত বিকাশ নম্

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল
ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসাশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শিক্ষক মোহাম্মদ আলী (৭৫)। তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিমানবন্দর থেকে ফেরার পথে ওমানপ্রবাসী শরীফুল ইসলাম ও তাঁর স্বজনদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ উঠেছে। পাঁচ বছরের শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে প্রবাসীর বিয়ের স্বর্ণালংকারসহ লাগেজ নিয়ে যায় ৬ থেকে ৭ জনের একটি দল।

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত, গ্রেপ্তার ২৪০০
ফ্রান্সজুড়ে নজিরবিহীন সহিংসতা, ভাঙচুর–লুটপাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন, দোকানপাটে হামলা, সড়কে ব্যারিকেড ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০০ টিরও বেশি দোকান–ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।












