
জনগণ পরিবর্তন চাইছে। চাওয়া অনুযায়ী পরিবর্তন কতটুকু হয় বা হচ্ছে, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে, পরিবর্তন চাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে। তারপরও জনগণ পরিবর্তন চায়। এককথায়, বেঁচে থাকার জন্য সহনীয় একটা রাষ্ট্র ব্যবস্থাপনা চায়, সমাজ চায়। এই পরিবর্তন চাওয়া কিন্তু নতুন নয়, বহু পেছনের।

হাসনাত কাইয়ুম সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। হাওরের মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে কারাভোগ করেছেন। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং বাংলাদেশ লেখক শিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের স্বাধীন ভূমিকার মধ্যে ভারসাম্যের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ভারতের রাজনীতিতে ‘রামরাজ্য’ এখন বহুল ব্যবহৃত একটি শব্দ। আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রতীক হিসেবে প্রায়ই এই ধারণার উল্লেখ করেন বিভিন্ন রাজনৈতিক নেতা। তবে বাল্মীকি রামায়ণে বর্ণিত রামরাজ্য আসলে কেমন ছিল? সেখানে ন্যায়বিচার, শাসকের দায়িত্ব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব সম্পর্কে কী বলা...