মানবপাচার

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু
বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়।

টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফে মানব পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে এক সেনা আহত হন।

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি
লিবিয়ায় নির্যাতনে ফরিদপুরের হাবি মাতুব্বর নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনে বকুল মাতুব্বরকে অব্যাহতি দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্ত্রী তাছলিমা বেগম। তাঁর দাবি, বকুল তাঁর কাছ থেকে মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়েছিলেন। এদিকে তদন্ত কর্মকর্তা বলেছেন, বকুলের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কম্বোডিয়ায় দুই তরুণকে ৫ হাজার ডলারে স্ক্যাম সেন্টারে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার, পাসপোর্ট কেড়ে নেওয়া, স্ক্যাম সেন্টারে বিক্রি ও নির্যাতনের অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।












