
তুরস্ক ও গ্রিসের লেসবস দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্রপথে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুর্ঘটনা দুটি ঘটে। গ্রিস কোস্টগার্ডের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নৌকা দুটিতে ৬৬ জন আরোহী ছিলেন।
গ্রিস কোস্টগার্ড জানায়, অন্যান্য দিনের মতোই নিয়মিত টহল দিচ্ছিল তাদের একটি নৌকা। হঠাৎ নজরে আসে ৫ মিটার দীর্ঘ একটি ডিঙি ডুবে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে তারা সেটির কাছে যায় এবং ২৩ আরোহীকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন শিশু, আটজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ওই নৌকায় মোট ৩১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
পরে, উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সাতটি মরদেহ, যাদের মধ্যে তিনজন নারী, দুজন কিশোর, এক শিশু মেয়ে ও একজন পুরুষ ছিলেন। গ্রিস কোস্ট গার্ডের পাশাপাশি এই উদ্ধার অভিযানে অংশ নেয় ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।
অভিযানে উদ্ধার হওয়া ২০ বছর বয়সী নৌকাচালককে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে গ্রিস কর্তৃপক্ষ।
এদিকে, তুর্কি কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালে দায়িত্বরত কোস্টগার্ড একটি বিপৎসংকেত পায়। পরে তিনটি নৌকা এবং একটি হেলিকপ্টার দুর্ঘটনাকবলিত ওই নৌকার কাছে যায়। নৌকা থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করে তারা, মরদেহ উদ্ধার করা হয়েছে ৯টি। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধারকৃতদের নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তুরস্কের উপকূল ও গ্রিসের সামোস, রোডস এবং লেসবস দ্বীপের মধ্যবর্তী এই সমুদ্রপথে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দ্বীপগুলো ইউরোপে প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। অবৈধ পথে ইউরোপে প্রবেশ বন্ধে এবং এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে গ্রিস সরকার সমুদ্রে নিরাপত্তা জোরদার করেছে। যে কারণে অনেক পাচারকারী চক্র দক্ষিণের পথ বেছে নিচ্ছে এবং উত্তর আফ্রিকার উপকূল থেকে বড় নৌকায় মানুষ পাচার করছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, গত বছর ৫৪ হাজারের বেশি মানুষ পূর্ব ভূমধ্যসাগরীয় এই রুট ব্যবহার করে গ্রিসে প্রবেশ করেছে এবং ৭ হাজার ৭০০ জন তুরস্ক-গ্রিস স্থলসীমান্ত পেরিয়েছে। এই সময়ে মোট ১২৫ জন শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছে বলে নথিবদ্ধ করা হয়েছে।

ইরানে মার্কিন–ইসরায়েলি আগ্রাসনের কারণে এরই মধ্যে চড়া মূল্য দিতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোও এক বিস্তৃতি সংঘাতের ঝুঁকির মুখে পড়ে গেছে এবং ঝুঁকি ক্রমেই বাড়ছে। এই অবস্থায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানে সঙ্গে যোগাযোগ করেছে চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশ।
২১ মিনিট আগে
লেবানন সীমান্তে এক হামলায় আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও। স্মতরিচ জানিয়েছেন, হামলায় তাঁর ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে এখনো তিনি বেঁচে আছেন।
৩৬ মিনিট আগে
ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ইরানের ওপর চলতে থাকা ক্রমবর্ধমান ও অনির্দিষ্টকালীন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। একই সঙ্গে তাঁরা এমন কিছু সম্ভাব্য ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থান পথ’ বা সমাধানের ইঙ্গিত দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী হয়ে তেল–গ্যাস পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়ায়, রাশিয়া শর্তসাপেক্ষে ইউরোপে জ্বালানি সরবরাহে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে