
বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেপালে পালানোর সময় তাঁকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে।
দালালের মাধ্যমে জমি ও স্বর্ণালংকার বেচে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তাঁর দুলাভাই রহমত আলী। সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত ২৬ জানুয়ারি যুদ্ধে হুমায়ুন কবির প্রাণ হারান। অন্য দিকে রহমত আলী দেশে ফিরতে চান।
পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় মৃত্যু হয় হুমায়ুনের। তাঁরা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি।
এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলাবাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
৪ মিনিট আগে
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ অন্তত ১০টি ভোট কেন্দ্রে ও এর
৭ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন মোতালেব মিয়া। ৮০ বছরের এই বৃদ্ধ তাঁর অসুস্থ স্ত্রী ফাতেমা পারভীন (৬৮) ও মেয়ে নার্গিস সুলতানাকে নিয়ে ভোট দিতে এসেছেন। এই পরিবার ভোট দিয়েছে খুলনা নগরীর মওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিজ গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
১২ মিনিট আগে