মাদকদ্রব্য

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক কারবারের ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ীতে ৩৪ লাখ টাকা ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ প্রায় ৩৪ লাখ টাকাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। আজ বুধবার সকালে রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

আ.লীগের সঙ্গে আঁতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না: ওসিকে এমপি জালাল
আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন। মাদক নির্মূলে পুলিশকে কঠোর ভূমিকা পালনের












