মনোহরগঞ্জ

কুমিল্লায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১, আহত ১০
কুমিল্লার মনোহরগঞ্জে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্ধুর হাতে বন্ধু খুন, অভিযুক্ত আটক
কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত বন্ধু মাহফুজ আলমকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মনোহরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে সংসদ সদস্য প্রার্থী গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জমির উদ্দিন মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মানিক ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে...

ষড়যন্ত্রকারীরা চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে, যারা চায় না এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তারাই এখন দেশে বিশৃঙ্খল সৃষ্টি করছে।












