
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে অবরুদ্ধ হয়ে পড়েন জেলা যুবদলের সাংগঠনিক টিমের নেতারা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা যুবদলের একটি সাংগঠনিক টিমের সফর নিয়ে স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ার উল আজীম ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুরো উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। একপর্যায়ে সাংগঠনিক সভার জন্য মনোহরগঞ্জ কলেজ মাঠে তৈরি মঞ্চ ও অনুষ্ঠানস্থল ছেড়ে কালাম গ্রুপের সমর্থকেরা চল যান। এ সময় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে জেলা টিমের সদস্যরা আজীম-সমর্থিতদের কার্যালয়ে তাঁদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সাবেক নেতা জাফর ইকবাল বাচ্চু ও মাসুদুল আলম বাচ্চু।
এদিকে জেলা সাংগঠনিক টিমের প্রধান মাসুদ হাসান পাল্টাপাল্টি ধাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয়ে যাবে।’
এদিকে কালাম গ্রুপের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদ পড়া কিছু লোক বহিরাগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১৩ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৫ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে