
কুমিল্লার মনোহরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একটি ঘটনাকে কেন্দ্র সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষ থামাতে যাওয়া মো. বাবুল মিয়া (২৭)নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামের এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এই তথ্য জানিয়েছেন।
নিহত বাবুল মিয়া ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। বাবুলের আড়াই বছর বয়সী পুত্রসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে সাতেশ্বর গ্রামের নড়াই বাড়ির পাশ দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন রিমন ওরফে হৃদয় মিয়া। দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে যাওয়ায় ওই বাড়ির শিশুদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে রাতে বাড়ি ফেরার সময় এ নিয়ে আবারও ঝামেলা হয়। ঘটনাটি সমাধানের লক্ষ্যে গতকাল রোববার সন্ধ্যায় সাতেশ্বর পূর্বপাড়া মনতাজের দোকানের সামনে সালিস বৈঠক বসে।
এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল মতিন, ওয়ার্ড যুবদলের সভাপতি এমরান হোসেনসহ গ্রামের মাতবররা দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অটোরিকশাচালক হৃদয়সহ তাঁর পক্ষে থাকা রুবেল, অন্তর, সুমন, রিপন, আবদুল্লাহসহ বেশ কয়েকজন এ সিদ্ধান্ত মেনে না নিয়ে অপর পক্ষের ওপর হামলা করে। এ সময় তাঁদের থামাতে গেলে হৃদয়সহ তাঁর লোকজন তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
তারা বাবুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত দুলাল মিয়া, আবদুল মান্নান, মনির হোসেন, যুবদল নেতা এমরান হোসেনসহ ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, রাতে লাশ উদ্ধারের পর আজ সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত হৃদয়সহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১৩ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৬ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে