মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনীতি, চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতি, তেলবাজারের প্রভাব, কূটনৈতিক তৎপরতা এবং প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট সর্বশেষ খবর ও বিশ্লেষণ এই পেজে প্রকাশিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের প্রতিদিনের আপডেট একনজরে জানতে সঙ্গে থাকুন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।

ইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৮টি দেশ। গতকাল সোমবার, এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিটিতে তারা বলেছে গাজাবাসীদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে

জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাঁদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।

ইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।