
সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি গোত্র এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের মধ্যে দাঙ্গায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা ৩৭ জন।
সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বাহিনী সরাসরি হস্তক্ষেপ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সুয়েইদার সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে অন্তত ১৫ জনের মরদেহ মর্গে আনা হয়েছে। এছাড়া প্রায় ৫০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য পাশের শহর দেরা’য় পাঠানো হয়েছে।
সুয়েইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর শহরবাসীকে আত্মসংযম প্রদর্শন করে এবং জাতীয় সংস্কারের ডাকের প্রতি সাড়া দিতে আহ্বান জানিয়েছেন। এছাড়াও, দেশটির আধ্যাত্মিক নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আরও বেড়ে গেছে।
বাশার আল-আসাদের সরকারের পতন হওয়ার পর একটি ইসলামপন্থী সরকার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে এখনো পুরো দেশ নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে।
গত বছরের শেষ দিকে, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক শহরে হামলা চালিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। অবসান হয় আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের শাসনামলের।
গত এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ নিহত হয়।
দ্রুজ ধর্মের অনুসারীরা লেবানন, জর্ডান ও ইসরায়েলেও রয়েছে। আসাদ শাসনামলে বহু দ্রুজ ধর্মাবলম্বী নীরবে রাষ্ট্রের প্রতি অনুগত ছিলেন, এই আশায় যে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে রাষ্ট্র তাদের সুরক্ষা দেবে।
এই মাসের শুরুর দিকে দ্রুজ সম্প্রদায়ের কিছু সদস্য বিবিসিকে জানান, শারীরিক হামলার আশঙ্কায় নন, বরং তাঁরা নতুন সরকার থেকে সঠিক সুরক্ষা না পাওয়া নিয়েও উদ্বিগ্ন।
সাম্প্রতিক সময়গুলোতে হামলায় আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া, দামেস্কের একটি গির্জায় উপাসনাকারীদের ওপরও হামলা হয়েছে।
এদিকে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। এই মাসে যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে।
একই সময় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও সিরিয়ায় সফর করেন। ১৪ বছর আগে গৃহযুদ্ধ শুরুর পর প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী হিসেবে দেশটিতে গেলেন।

সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৬ মিনিট আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
৩২ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
১২ ঘণ্টা আগে