
আন্তর্জাতিক ব্যান্ডউইথের দ্রুত বাড়তে থাকা চাহিদার বিপরীতে নতুন সাবমেরিন কেব্ল সংযোগে সিদ্ধান্তহীনতার কারণে বড় ধরনের অবকাঠামোগত সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে ভবিষ্যতে দেশের ডিজিটাল অর্থনীতি ব্যান্ডউইথ ঘাটতির কারণে বড় বাধার মুখে পড়বে...

বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।

বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

সরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।