
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে ৩.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে।’ তিনি জানান, ২৮ এপ্রিল পর্যন্ত বিএসসিএলের ব্যান্ডউইডথ ব্যবহার ছিল ৩.৩৪ টিবিপিএস, যা এই মাসের শেষ নাগাদ ৩.৪৬ টিবিপিএসে উন্নীত হবে। বিগত ৮ মাসে ব্যান্ডউইডথের ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফয়েজ আহমদ অভিযোগ করেন, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। তিনি জানান, গত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও পলিসি সাপোর্ট, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং কয়েক দফা মূল্যছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথের বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বাড়ার ফলে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধন করে সব আইআইজি অপারেটরকে তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিএসসিপিএলসি যেসব আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার করবে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত মূল্যছাড়ের বিষয়টি বিবেচনা করছে, যা শিগগির বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রেগুলার ডিসকাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/‘হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণার পরিকল্পনাও রয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের সাবমেরিনের ব্যবহার ক্রমান্বয়ে বাড়তে থাকলে বিশ্বমানের তুলনায় অনেক পিছিয়ে থাকা ইন্টারনেটের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।’

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের...
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন—এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি।’
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১৩টি মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বগুড়ায় একটি কেন্দ্রের উদ্বোধন আমি করেছি।
৩ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনে উদ্যাপিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার সুসম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যই দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের ‘প্রকৃত প্রাণভোমরা’।
৪ ঘণ্টা আগে