২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট লাখ। এই আট লাখ ব্যবহারকারী নির্ভর ছিল ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে উন্নীত হয়েছে আর আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার সাত শ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবি পিএস রপ্তানি করছি। আমরা ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করছি। এরপর ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে শিগগিরই সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। গতকাল (সোমবার) এক আলোচনায় ভুটানের সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে বাংলাদেশ কম্পিউটার সিটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে ভুটানের মানুষের জীবন-যাপন বদলে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও আমাদের ব্যান্ডউইথ রপ্তানি করা হবে সে লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন বসানোর প্রস্তুতি নিচ্ছে। যা ২৪ সালের মধ্যে সম্পন্ন হবে।
তথ্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তার ধারে কাছে অনেক উন্নত দেশই পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন বাকি থাকবে তা ছাড়া বাংলাদেশের সকল ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢোকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।
এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সকল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে এটি আমাদের অঙ্গীকার। এ ছাড়া আমরা একটি অসাধ্যকে সাধন করতে যাচ্ছি, ১২ ডিসেম্বর পরীক্ষা মূলক ৫ জি ইন্টারনেট সেবা চালু করা হবে। যে ফাইভ জি ইন্টারনেটে সেবা আসবে সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না। বিভিন্ন কল কারখানাতেও কলাবরেটলি ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ উল মুনীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও রায়ান্স ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট ক্রয় করতে হবে না। শুধু এন্ট্রি করেই মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৯ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে