
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পারে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া গেছে।
আজ দুপুরে ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কমিশনার নাজমুল করিম খান এ কথা জানান।
জিএমপি কমিশনার বলেন, ‘এখানে (ইজতেমা ময়দানে) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে লোকসমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, এতে ভয় পাওয়ার কিছু নাই।’
নাজমুল করিম বলেন, ‘আমরা তল্লাশি করেছি, মাঠে মধ্যে কোনো বোম নাই। নিশ্চিতভাবেই আমরা তা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি, আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আমার মনে হয় না, এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, একে কোনো হুমকি মনে করছি না।’
সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গ টেনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা মুরব্বিদের বলেছি, আপনাদের নজরে যদি কোনো দুষ্কৃতকারী পড়ে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা আমাদের হাতে তুলে দেবেন।’
নিরাপত্তার বিষয়ে জিএমপি কমিশনার বলেন, ‘মাঠের মুরব্বিরা ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’
এ সময় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’
১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে