
তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে প্রথম পর্বের ইজতেমায় এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লি। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেনের ছেলে।
অপরদিকে, সন্ধ্যার দিকে ছাবেত আলী (৭০) নামে আরেক মুসল্লির মৃত্যু হয়। তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার ৩নং রাণর শিমুল গ্রামের সব্দুল্লাহর ছেলে। মাগরিবের নামাজের পর ইজতেমা ময়দানে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
জানাযা শেষে ইজতেমা ময়দান থেকে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান হাবিবুল্লাহ।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে