বিকাশ

ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও আর্থসামাজিক প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ
দেশে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা এবং এর আর্থসামাজিক প্রভাব তুলে ধরতে যৌথভাবে গবেষণার উদ্যোগ নিয়েছে বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।

মোটরসাইকেলে এসে চাপাতি নিয়ে হামলা, বিকাশ পরিবেশক কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই
বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীর কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড মোড়ের গোল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় বাচ্চু শেখ নামের ওই কর্মী আহত হন...

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক
বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন ১৫ জন গ্রাহক। অক্টোবরের প্রথমার্ধে অর্থাৎ ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা বিশেষ ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী একজন করে গ্রাহক এই পুরস্কার জিতেছেন।

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি
আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।











