ফেরিঘাট

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাগাড়
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল দুই কাতল ও একটি বাগাড় মাছ। তিনটি মাছের মোট ওজন ৭২ কেজি। দৌলতদিয়ার একটি মাছের আড়তে উন্মুক্ত নিলামে তোলার পর মাছগুলো বিক্রি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়।

ঢাকার উদ্দেশে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন সমীর। পরে রাত ২টার দিকে বোন পূজার মোবাইলে খুদে বার্তা পাঠান তিনি। পরদিন বিকেলেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তবে এর পর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া...

চাঁদপুরে বেড়েছে ইলিশের উৎপাদন, কমেছে দাম
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়ায় হরিণা ফেরিঘাটসংলগ্ন আড়তে দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার আড়তে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকা থেকে নেমে ২ হাজার ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে উৎপাদন বাড়লে দাম আরও কমতে পারে।

মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট: রাতে ফেরি বন্ধ, দুর্ভোগ ৪ উপজেলার মানুষের
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট দিয়ে দৈনিক শত শত মানুষ ও যানবাহন আড়িয়াল খাঁ নদ পারাপার হয়। বাবুগঞ্জ, মুলাদী, হিজলা উপজেলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাসিন্দারা নৌপথে যাতায়াতের জন্য এই ফেরিঘাটের ওপর নির্ভরশীল। কিন্তু রাত ৮টা বাজলেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।











