
আমাদের দেশে দুর্লভ কয়েকটি ফুলের মধ্যে অন্যতম একটি হলো ক্যাসিয়া জাভানিকা। লাল সোনাইল বলা হলেও এই ফুলের মধ্যে গোলাপি রঙের আভাই বেশি। আকর্ষণীয়, মিষ্টি ফুলটির দেখা মিলছে এখন খাগড়াছড়ি সদরের বেশ কয়েকটি স্থানে। ২৫/ ৩০ মিটার উচ্চতার গাছগুলোতে সবুজ পাতায় লাল, গোলাপির সুবিন্যস্ত বিস্তার সত্যি নজরকাড়া।

গ্রীষ্মের তীব্র রোদে চারপাশ অনেকটা ক্লান্তিকর হয়ে ওঠে। এর মধ্যেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে জারুল ফুলের বেগুনি রং এনে দেয় একধরনের স্বস্তি। পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এই মৌসুমি সৌন্দর্য।

তবে এই ফুলের দেখা মিলছে খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থানে। সবুজ পাতার ওপরে ফুটে থাকা গোলাপি ও গাঢ় লাল রঙের এই ফুল পাহাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।