
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাইস্কুলে এক শিক্ষার্থীর গুলিতে তার সহপাঠীর মৃত্যু হয়েছে। পরে হামলাকারী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আরাকান আর্মি বান্দরবানের থানচিতে ক্যাম্প স্থাপন করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে পোস্ট আছে ...

মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।

ফিলিপাইনের জনগণকে ‘বানর’ হিসেবে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রচার করায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটিকে বর্ণবাদী, অপমানজনক এবং মানসিকভাবে কষ্টদায়ক বলে অভিহিত করেছে।