প্রাথমিক বিদ্যালয়

কুড়িগ্রামে বদলি স্থগিতের দেড় মাসেও পুরোনো কর্মস্থলে ফেরেননি ১২ শিক্ষক
কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তউপজেলা বদলি আদেশ স্থগিত হওয়ার পরও কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক। দেড় মাসেরও বেশি সময় ধরে তাঁরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। আজ বৃহস্পতিবার ওই ১২ জন শিক্ষককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কার্যালয়ে...

শ্রেণিকক্ষে আলুর মজুত
জয়পুরহাটের কালাই উপজেলায় জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আলু মজুতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে আলু শুকানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে।

সহজ লেখা পড়েও বোঝে না প্রাথমিকের অর্ধেক শিক্ষার্থী
প্রাথমিক শিক্ষায় প্রায় সব শিশুর প্রবেশাধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু বিদ্যালয়ে গেলেও বয়স অনুযায়ী শিক্ষার দক্ষতা অর্জন করতে পারছে না প্রতি দুই শিশুর একজন। ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু সহজ কোনো লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না।

সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ৩৬ হাজার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে। প্রধান শিক্ষকের ৩৬ হাজারের বেশি শূন্য পদে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিতে তাঁদের জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুত, চাকরির নথি যাচাই এবং পদোন্নতির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।





-1-e184c3-256x144.webp)






