নাটোর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা, যা কৃষি, নদী ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় ঘটনা নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর ও গুরুদাসপুর উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।

নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেরা সাড়ে ১১টার দিকে উপজেলার চক কোয়ালিপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে...

নাটোরের গুরুদাসপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে...