
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নারীসহ দালাল চক্রের ১২ জনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এক মাস আগে ১০ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে ধানমন্ডির ওই বাসায় কাজে দেন মেয়েকে। এক সপ্তাহ আগে ভিডিও কল দেন। তখন মেয়ের মুখ ফোলা দেখতে পান। এরপর ওই দালালকে বলেন মেয়েকে দিয়ে যেতে। দালাল বলেন আগে ১০ হাজার টাকা পরিশোধ করতে। আজকে জানতে পারেন, তাঁর মেয়ে মারা গেছে...

ঘুষ, দালাল চক্র, সিট-বাণিজ্য, নিম্নমানের খাবার আর গরু-ছাগল-বিড়ালের অবাধ বিচরণ—সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে দেশের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।

ইতালি যেতে দালাল ধরেছিলেন মাদারীপুরের তুহিন সরকার (২৬)। তবে তাঁর ইতালি যাওয়া হয়নি। দালাল চক্র তাঁকে লিবিয়ায় নিয়ে বন্দী করে নির্যাতন চালায়। মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের কাছ থেকে নেওয়া হয় ২৯ লাখ টাকা। শেষ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরতে পেরেছেন তুহিন। তবে নির্যাতনে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে...