
টালিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরসুম’। সবচেয়ে বড় চমক, এটি দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। অর্থাৎ একই সিনেমায় শরমন জোশীর সঙ্গে দেখা যাবে বাসার-তিশাকে। এতে আরও অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়।
ভালবাসার মরসুম পরিচালনা করছেন এম এন রাজ। এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ বানিয়েছিলেন। জানা গেছে, ভালোবাসার মরসুম সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।
কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির, তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারে না হিয়া। সেই টানাপোড়েনের মধ্যে হাজির হয় খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।
জানা গেছে, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মরসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। প্রযোজনা করবে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
সিনেমাটি নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়াকে খায়রুল বাসার বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৭ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৭ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১০ ঘণ্টা আগে