একটি অনলাইন ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রচার না করার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তবে অভিনেত্রীর দাবি, সেই শাড়ি উপহার হিসেবে পেয়েছেন তিনি।
এ্যাপোনিয়া নামের ওই অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুক জানান, গত জানুয়ারিতে তানজিন তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন, শাড়িটি ফ্রি দেবেন। তবে শর্ত হলো, তিশা সেটি পরে ছবি তুলে তাঁর সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচার করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়।
ঝিনুক আরও জানান, এরপর প্রায় ১০ মাস হয়ে গেলেও তিশা তাঁর কথা রাখেননি। মাঝে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেওয়ার কথাও বলেন তিশা। পরবর্তী সময়ে তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এই ঘটনায় এখন ওই নারী উদ্যোক্তা শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, প্রতারণার অভিযোগ ওঠায় সোশ্যাল মিডিয়ায় তিশা লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’
তিশার বিরুদ্ধে যখন এই প্রতারণার অভিযোগ উঠল, সেই সময়ে অভিনেত্রী ব্যস্ত তাঁর প্রথম সিনেমার শুটিংয়ে। ‘সোলজার’ নামের এই সিনেমায় তিশার সঙ্গে আছেন শাকিব খান। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তবে তিশা এখনো সোলজার নিয়ে কোনো কথা বলেননি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সিনেমায় অভিনয়ের কথা জানাননি।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিশা বলেন, ‘নতুন এক যাত্রা শুরু করেছি। এটা একটা টিমওয়ার্ক। আমি একা কিছু বলতে পারি না। এটুকু বলতে চাই, সবার কাছে দোয়া চাই, যাতে এই নতুন যাত্রায় ভালো করতে পারি।’
দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। সোলজার টিমের পক্ষ থেকে বলা হয়েছে, বাস্তবতার, লড়াইয়ের ও আশাবাদী হওয়ার গল্প বলবে সোলজার। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ঐশী প্রমুখ। এখন চলছে সিনেমার শুটিং। এ বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২১ ঘণ্টা আগে