তাইওয়ান

কাছাকাছি জলসীমায় চীনের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, তাইওয়ানের উদ্বেগ
তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের আশপাশের জলসীমায় চীনের নৌবাহিনী ও অন্যান্য সরকারি সংস্থার ৫০টির বেশি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এসব জাহাজের মধ্যে বিমানবাহী রণতরি লিয়াওনিংসহ ৩৪টি যুদ্ধজাহাজ রয়েছে। এ পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান।

টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত ৫ শতাধিক
টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজন নিহত ও অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। দেশটিতে ঝড়ের প্রভাবে দুই লাখ ৮৮ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার ও শনিবার দ্বীপটির উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে বয়ে যাওয়ার সময় ঝড়টি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

তৃতীয় মহাযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, লক্ষণ স্পষ্ট
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এক বড় প্রশ্ন তৈরি হয়েছে—আমরা কি শান্তির সময় পেরিয়ে যুদ্ধের যুগে প্রবেশ করছি? গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহের দিকে তাকালেই চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। রিয়াদের বিমানবন্দরে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় চলাচল বন্ধ হয়ে যায়। ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রে নারী গ্রেপ্তার, নজরে ছিলেন তাইওয়ান প্রেসিডেন্টের ছেলে: এফবিআই
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।












