
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৯ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট। সূচকের সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম ও বাজার মূলধন।

দেশের পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ঊর্ধ্বমুখী ছিল বাজার। এতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দিনভর সূচকের পতন শেষে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪১৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

পবিত্র রমজান উপলক্ষে চলমান ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচির পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুসারে গ্রাহকেরা ব্যাংকের লেনদেন করতে পারবেন সকাল ৯টা ৩০ থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর পুঁজিবাজারে বিনিয়োগকারীরা লেনেদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে রমজানের পর নিয়মিত সূচি