
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।

নারায়ণগঞ্জে দুটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, কয়েকটি ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে এক রাতে পরপর তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল মিলিয়ে প্রায় ২০ ল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। তাঁদের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জাপানযাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির।