
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। তাঁকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাঁকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিকেলে ফকির মাহবুব আনামের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
টাঙ্গাইল-১ আসন থেকে ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দে উদ্বেলিত।

প্রতিষ্ঠানগুলোর নাম বেবিচকের কাছে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে— এমন কোনো নিরাপত্তা, নিয়ন্ত্রক সংক্রান্ত বা অন্যান্য উদ্বেগের মুখে প্রতিষ্ঠানগুলো রয়েছে কি না, তা কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবে।
২ ঘণ্টা আগে
যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে নির্দিষ্ট বাস স্টপেজ তৈরি ও উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় উন্নয়নকাজের বিবরণসহ বাস স্টপেজের তালিকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হবে।
৪ ঘণ্টা আগে
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিককে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। এত দিন এ সীমা ছিল
৫ ঘণ্টা আগে
ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে তীব্র জনবলসংকট চলছে। অনুমোদিত ৬৪টি পদের মধ্যে ৫৯টিই শূন্য। অর্থাৎ মোট পদের প্রায় ৯২ শতাংশই বর্তমানে শূন্য রয়েছে। দেশের সাত বিভাগে নমুনা সংগ্রহ ও স্ক্রিনিং হলেও পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলিং হয় শুধু ঢাকার জ
৫ ঘণ্টা আগে