চাঁপাইনবাবগঞ্জ সদর

দুর্নীতির প্রমাণ মিললে সারের ডিলারের নিয়োগ বাতিল: কৃষিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে সারের ডিলার নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করা হবে।

মধ্যরাতে পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারশিপ বাতিলের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে সার পরিবহন করে পাচারের চেষ্টার অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সৎছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহ ও মাদক সেবনের টাকাকে কেন্দ্র করে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে...

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।












