কৃষি মন্ত্রণালয়

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী
মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষি মন্ত্রণালয়রে দায়িত্ব নেওয়ার পর আমি চিন্তা করেছি, জমির তুলনায় কেন এত বেশি সার লাগছে? পরবর্তীতে দেখতে পেলাম, আমাদের মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা হয় না।

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার, মিলবে ১০টি সেবা
দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে এ কার্যক্রমের অগ্রগতি হয়েছে। এসব ব্লকে এখন পর্যন্ত ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড-সংক্রান্ত ব্যাংক হিসাব খোলা হয়েছে ৯ লাখ।

‘গমের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে’
গমের আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাত উদ্ভাবন, গবেষণা কার্যক্রম জোরদার এবং কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন ....

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ
কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতকে সনাতন ধারা থেকে বের করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হবে।’










