
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া, শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগ তুলে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। তাঁর সঙ্গে বসেন শিক্ষকেরাও। আজ শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন তাঁরা। পরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিকেলে অনশন প্রত্যাহার করেন অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সুন্দর খেলার মাঠ।
খেলার মাঠে বহিরাগত ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নিষেধ সত্ত্বেও জোর করে খেলতে আসেন। এতে কলেজের স্থাপনা ভাঙচুর ও গাছপালা নষ্ট হয়। এ ছাড়া কলেজের গেটসংলগ্ন কাকলি ক্লাবে বসে বহিরাগতরা কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে।
রসায়ন বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বলেন, ‘হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন চলবে। বিষয়টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কলেজ সভাপতিকে অবহিত করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।’
অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘কলেজকে উড়িয়ে দেওয়ার লক্ষ্যে বহিরাগতরা সরাসরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি দিচ্ছে। সুন্দর প্রতিষ্ঠানটি ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। তাই আমাদের পাশাপাশি কলেজের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে কলেজের প্রাক্তন ছাত্র আল-আমীন আহমেদ হৃদয় মণ্ডল বলেন, ‘৫ আগস্টের পর আমরা কলেজ মাঠে খেলাধুলা করতে পারছি না। স্যাররা গেট বন্ধ করে দিয়েছেন। স্যারদের হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাঁরা ব্যানারে “বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া হবে” লিখে অনশন করছেন। আমরা যদি তা বলে থাকি, তাহলে প্রমাণ সাপেক্ষে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা মাথা পেতে নেব। আমাদের দাবি, কলেজ ছুটির পর যেন সেখানে আমরা খেলাধুলা করতে পারি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বহিরাগত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ ও হুমকির অভিযোগ এনে আমরণ অনশনে বসেছিলেন শিক্ষকেরা। পরে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধানের লক্ষ্যে অনশন থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষকেরা।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে