আনসার

‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগের বিষয়ে উপমহাপরিচালক বলেন, ‘সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জে নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার সদস্য
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতেই এই বিশেষ...

আনসার-ভিডিপি, অ্যাক্রেডিটেশন বোর্ড, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।












