Ajker Patrika

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু
পারভীন বেগম। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়ার পর পারভীন বেগম (৪৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ছুটি নিয়ে বাড়ি ফেরার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

পারভীন বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ বোধ করেন পারভীন বেগম। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর শরীরে স্যালাইন চলছিল বলে জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রয় বলেন, শনিবার সকাল ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববার পারভীনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত