ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। ফলে রিলস ভিডিওর দর্শক সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা ছুঁলেও কোনো বাড়তি অর্থ পাবেন না নির্মাতারা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘রিলস পে’ কার্যক্রমের আওতায় কোনো রিলস নির্দিষ্টসংখ্যক দর্শক দেখলে নির্মাতাদের বাড়তি অর্থ দিত মেটা। ফলে ভিডিও নির্মাতারা রিলস তৈরির মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পেতেন। তবে মেটার নতুন সিদ্ধান্তের ফলে বাড়তি এই আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে নির্মাতাদের। তবে বিজ্ঞাপন বা অন্যান্য খাত থেকে আগের মতোই আয়ের সুযোগ থাকছে।
টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলসের সুবিধা আনে মেটা। অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এই সুবিধা। শুরুতে ইনস্টাগ্রামের পর ফেসবুকের জন্যও চালু করা হয় রিলস সুবিধা।
সম্প্রতি, রিলে ভিডিওর দৈর্ঘ্যের সীমা ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করে মেটা। টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের রিল ফিচারে নিয়মিতই বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, রিলস এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল প্লে গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণেরও চেয়েও বেশি বেড়েছে। ভবিষ্যতে রিলের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
২ দিন আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২ দিন আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
৩ দিন আগে