হোমপেজে ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি আলাদা ভিডিও ফিড যুক্ত করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ফিডগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ, ফুড ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খাবারের ভিডিওগুলো দেখা যাবে। নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ভিডিও ফিড টিকটকের হোমপেজের ‘ফলোয়িং’এবং ‘ফর ইউ’ ফিডের পাশে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিডগুলোয় ক্লিক করে নিজেদের পছন্দের ভিডিও দেখতে পারবেন। টিকটকের হোমপেজে ফলোয়িং এবং ফর ইউ নামের দুটি ফিড রয়েছে। ফর ইউ ফিডে ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে ভিডিও প্রদর্শন করে টিকটক। কিন্তু এতে একই বিষয়ের ওপর বিভিন্ন ভিডিও দেখার সুবিধা নেই।
সম্প্রতি, কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতে নতুন সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, টিকটক একটি ‘পেওয়াল’ ফিচার বানাচ্ছে। এই ফিচারের ফলে যা কোনো ভিডিওতে প্রবেশের আগে দর্শক এক ডলার (বা নির্মাতার পছন্দের মূল্য) আর্থিক ফি নির্মাতাকে দেওয়ার সুযোগ পাবেন। ফলে প্ল্যাটফর্মের ভিডিও নির্মাতারা বাড়তি আয় করতে পারবেন।
এই ফিচার কীভাবে কাজ করবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে, এর মাধ্যমে প্ল্যাটফর্মের নির্মাতারা বিভিন্ন জনপ্রিয় ভিডিও থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্ম থেকে তুলনামূলক কম আর্থিক ফি পাওয়া নিয়ে অভিযোগ আসায় নিজেদের ‘ক্রিয়েটর ফান্ড’ নতুন করে ঢেলে সাজানো নিয়েও ভাবছে টিকটক কর্তৃপক্ষ।
এর আগে ভিডিও কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াতে ‘ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল’ চালু করার কথা জানায় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। পোর্টালটির মাধ্যমে ভিডিও ক্রিয়েটরেরা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে আরও সহজে বিভিন্ন প্রচারণামূলক চুক্তি করতে পারছেন। ফলে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
১ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
১ দিন আগে