হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। নতুন ফিচারের অংশ হিসেবে নোটিফিকেশন ছাড়াই ‘গ্রুপ চ্যাট’ থেকে বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া ‘একবার দেখার’ মেসেজের স্ক্রিনশট নেওয়ার সুযোগ ব্লক করে দিতে পারবেন ব্যবহারকারী। অনলাইনে থাকা ব্যবহারকারীদের কে কে দেখতে পাবেন তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ থাকবে এই ফিচারে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। চলতি মাস থেকেই নতুন এসব ফিচার চালু হতে পারে। আর এটি প্রথম চালু হবে যুক্তরাজ্যের বাজারে।
মার্ক জাকারবার্গ দাবি করেছেন, হোয়াটসঅ্যাপের ম্যাসেজিং সেবাকে ‘সামনাসামনি আলাপের মতোই নিরাপদ ও গোপন রাখতে’ সহযোগিতা করবে নতুন ফিচারগুলো।
বর্তমানে গ্রুপ মেসেজ থেকে কেউ বের হয়ে গেলে বা কাউকে বের করে দেওয়া হলে গ্রুপের অন্য সদস্যদের সবাইকে নোটিফিকেশন পাঠিয়ে জানান দেয় হোয়াটসঅ্যাপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রুপ মেসেজ থেকে বের হয়ে যাওয়ার সময় ব্যবহারকারীরা অনেক সময় বিড়ম্বনার মুখে পড়েন, সেই পরিস্থিতি অনেকটাই এড়ানো যাবে নতুন ফিচারের সুবাদে। নতুন ফিচারগুলো চালু হলে গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার সময় অ্যাডমিন ছাড়া আর কেউই বিষয়টি জানতে পারবেন না।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপের পণ্যপ্রধান অ্যামি ভোরা বলেন, প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিজস্ব মেসেজ ও নিরাপত্তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে সক্ষম নতুন ফিচার নির্মাণের অংশ সাম্প্রতিক ফিচারগুলো।
তিনি বলেন, ‘আমরা মনে করি, ব্যক্তিগত আলাপের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের আর কোনো ম্যাসেজিং সেবা এত বড় পরিসরে এই পর্যায়ের নিরাপত্তা দেয় না ব্যবহারকারীদের।’
এ ছাড়া ব্যবহারকারী নিজের অনলাইন উপস্থিতি গোপন রাখার সুযোগ পাবেন নতুন ফিচারে। তবে এই ফিচারগুলো কাজ করার জন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণটি ইনস্টলড থাকার বাধ্যবাধকতা রয়েছে বলে জানা গেছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৪ দিন আগে