
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহারকারী সরাসরি আপনার টিকটক প্রোফাইলে চলে যেতে পারবেন কোনো ইউজারনেম সার্চ করার ঝামেলা ছাড়াই। তাই আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড হিসেবে টিকটকে নিজেকে সহজে তুলে ধরতে চান, তাহলে আপনার প্রোফাইলের কিউআর কোড তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিউআর কোড তৈরি করবেন যে কারণে
১. সহজ ও দ্রুত শেয়ারিং
আপনার টিকটক প্রোফাইলের কিউআর কোড থাকার কারণে অন্য কেউ খুব সহজেই সেটি স্ক্যান করে সরাসরি আপনার প্রোফাইলে পৌঁছাতে পারেন। আর ইউজারনেম টাইপ করার ঝামেলা নেই।
২. বিভিন্ন মাধ্যমে ব্যবহারযোগ্য
আপনি একটি কিউআর কোড প্রিন্ট করতে পারেন বিজনেস কার্ড, পোস্টার বা ডিজিটাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বায়োতে ব্যবহার করতে পারেন।
৩. ব্র্যান্ডিং ও প্রফেশনাল ভাবমূর্তি
নিজস্ব ডিজাইন ও লোগো যুক্ত করে কিউআর কোড কাস্টমাইজ করলে আপনি আরও প্রফেশনাল এবং ব্র্যান্ডেড ইমেজ তৈরি করতে পারবেন।
৪. নিরাপদ ও নির্ভরযোগ্য
কিউআর কোড স্ক্যান করে সরাসরি টিকটকের অফিশিয়াল অ্যাপে বা ওয়েবসাইটে প্রবেশ করানো হয়, তাই স্প্যাম বা ভুল লিংকের সম্ভাবনা কম থাকে।
৫. কাস্টমাইজেশন সুবিধা
বিভিন্ন থার্ড পার্টি কিউআর কোড জেনারেটর ব্যবহার করে আপনি আপনার কিউআর কোডে কালার, লোগো বা ডিজাইন কাস্টমাইজ করতে পারেন।
টিকটকে কিউআর কোড তৈরি করবেন যেভাবে
১. আপনার স্মার্টফোন থেকে টিকটক অ্যাপটি চালু করুন।
২. অ্যাপের নিচের ডান দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
৩. প্রোফাইল পৃষ্ঠার ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা (হ্যামবার্গার মেনু) আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘মাই কিউআর কোড’ অপশন নির্বাচন করুন।
৫. এখন আপনার প্রোফাইলের নামসহ একটি কিউআর কোড প্রদর্শিত হবে।
৬. কিউআর কোডের কার্ডটির ব্যাকগ্রাউন্ড রংও পরিবর্তন করতে পারবেন। এ জন্য স্ক্রিনের নিচে ডান বা বাম থেকে আঙুল দিয়ে আলতো করে স্লাইড করুন।
৭. এবার কপি লিংক বা শেয়ার লিংক অপশন ব্যবহার করে সরাসরি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলের মাধ্যমে কিউআর কোডটি শেয়ার করতে পারবেন।

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
১ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
১ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
১ দিন আগে