
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
তবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করার আগে ইউটিউবের শর্তগুলো পূরণ করতে হবে। এই লিংক থেকে শর্তগুলো জেনে নিতে পারেন।
মনিটাইজেশনের আবেদন করবেন যেভাবে
১. ইউটিউব স্টুডিওতে লগইন করুন
এই লিংকে প্রবেশ করুন। আপনার ইউটিউবসংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. মনিটাইজেশন মেনুতে যান
বাম পাশে থাকা মেনু থেকে ‘মনিটাইজেশন’ অপশনে ক্লিক করুন। আপনার চ্যানেল মনিটাইজেশনের শর্ত পূরণ না করলেও ‘নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল’-এ ক্লিক করুন।
৩. অ্যাপ্লাই নাউ বাটন নির্বাচন করুন
যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনের যোগ্য হয়, তাহলে ‘অ্যাপ্লাই নাউ’ বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করুন।
এরপর এখানে দুটি ধাপ সম্পন্ন করতে হবে—
১. ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মাবলি মেনে অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপট বাটনে ট্যাপ করুন
২. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করুন। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, নতুন অ্যাকাউন্ট খুলুন। যদি আগে থেকেই থাকে, তাহলে সেটি যুক্ত করুন।
এখানে আপনাকে ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি দিতে হতে পারে।
এবার আপনার কনটেন্ট, অ্যাকটিভিটি ও নীতিমালা অনুযায়ী চ্যানেল মূল্যায়ন করবে ইউটিউব। আপনার চ্যানেল পর্যালোচনা করা হয়ে গেলে (সাধারণত প্রায় এক মাসের আগেই) আপনাকে জানিয়ে দেওয়া হবে—আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু হয়েছে বা আবেদন বাতিল হয়েছে।

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
৭ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১২ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
১৪ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১ দিন আগে