
বর্তমান যুগে ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি পুরোদস্তুর ক্যারিয়ার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। হাজারো মানুষ এখন ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করছে, নিজের প্যাশনকে পেশায় রূপান্তর করছে। তবে ইউটিউবে ভিডিও দিলেই আয় শুরু হয়ে যাবে, বিষয়টি তেমন নয়। এ জন্য গুগলের কিছু শর্ত পূরণ করে চ্যানেলের জন্য মনিটাইজেশন চালু করতে হবে।
ইউটিউব মনিটাইজেশন কী
ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নিজের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারেন। বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ কনটেন্ট ক্রিয়েটরকে দেয় ইউটিউব। এর জন্য আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ইউপিপি) যুক্ত হতে হবে। কিছু শর্ত পূরণ ও নিয়ম মেনে এই প্রোগ্রামে আবেদন করতে হবে।
একবার এই মনিটাইজেশন চালু হয়ে গেলে গুগল তার পার্টনার প্রোগ্রাম থেকে আপনার ভিডিওতে অ্যাড দেখাবে।
মনিটাইজেশন চালু করার শর্ত ও নিয়মাবলি
১. এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে
এটি প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইউটিউব চায়, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স তৈরি করতে পেরেছেন কি না। কমিউনিটি বিল্ডিং, ধারাবাহিক আপলোডের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন।
২. শেষ ১২ মাসে অন্তত ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে
আপনার চ্যানেলে শেষ ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে। বিষয়টি প্রমাণ করে যে আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে উপযোগী ও আকর্ষণীয়।
৩. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে
মনিটাইজেশন চালু হলে ইউটিউব থেকে আপনার আয় আসবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। এটি একটি ফ্রি অ্যাকাউন্ট, যা গুগলের মাধ্যমে খোলা যায়। তবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যেন তথ্য (নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট) সঠিক হয়, তা নিশ্চিত করতে হবে।
৪. কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউব নীতিমালা মেনে চলতে হবে
আপনার চ্যানেলের কনটেন্ট হতে হবে ইউটিউবের নিয়ম অনুসারে। কোনো ধরনের কপিরাইট ভঙ্গ করলে; ভিডিওগুলোকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা বা অশালীন বিষয়বস্তু থাকলে মনিটাইজেশন না-ও মিলতে পারে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে চ্যানেল স্ট্রাইক পেতে পারে, যা আপনার মনিটাইজেশন চালু হওয়ার প্রক্রিয়া ব্যাহত করবে।
৫. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে
ইউটিউব এখন ক্রিয়েটরদের চ্যানেল সুরক্ষায় আরও কঠোর হয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে চাইলে চ্যানেল-সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখা এখন বাধ্যতামূলক।

বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রাণী হলো বাঘ। শক্তি, ক্ষিপ্রতা, রাজকীয় সৌন্দর্য ও আন্তর্জাতিক গুরুত্বের কারণে ১৯৭২ সালে এশিয়াটিক লায়ন বা সিংহকে সরিয়ে বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। বিশ্বজুড়ে বাঘের অস্তিত্ব...
৯ ঘণ্টা আগে
কোনো কোনো ব্যক্তিকে দেখবেন, কেনাকাটা করার সময় এমন পোশাক বা অনুষঙ্গের দিকেই চোখ যায়, সেগুলোর বহুমুখী ব্যবহার রয়েছে। এক্সক্লুসিভ কোনো ওড়না বা প্যান্ট না কিনে বরং এমনকিছুই তাঁরা বেছে নেন যা নিরপেক্ষ রঙের ও বিভিন্ন ধরনের টপস বা কামিজের সঙ্গে পরা যায়। আধুনিক ‘গো-টু ফ্যাশন ওয়ার্ডরোবে’র বা ক্যাপসুল....
৯ ঘণ্টা আগে
ধরুন, অনেক রাতে রাজ্যের কাজ শেষ করে ঘুমাতে গেলেন। সারা দিনের খাটাখাটনিতে শরীরটা যেন বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। এদিকে চোখের পাতা ভারী হয়ে আসছে কিন্তু মাথার ভেতরে যেন কোনো এক অজানা ইঞ্জিনের ঘূর্ণন থামছেই না! প্রতিদিনের কাজের তালিকা ঠিক ছিল তো? এ চিন্তা যেমন ঘুরছে, তেমনি অযথাই কোনো পুরোনো কথোপকথনের
১৩ ঘণ্টা আগে
বিষণ্নতায় ভুগলে আশপাশের মানুষ চেহারা দেখেই বুঝতে পারেন। কারণ, শুধু চোখের নিচের কালি নয়; দীর্ঘদিন বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগলে শরীরের ভেতর হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর সরাসরি প্রভাব পড়ে ত্বকে। সহজ কথা, বিষণ্নতা ত্বকের ক্ষতি করে। তাই মন খারাপের দিনগুলোয় যেভাবে ত্বকের যত্ন নিতে হবে, তা জেনে নিন।
১৪ ঘণ্টা আগে