
অফিসের কাজ করছেন বা ক্লাসের নোট নিচ্ছেন, এমন সময় হঠাৎ হাতের পানি বা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভুল পদক্ষেপ নেন। ফলে ল্যাপটপটির আরও বেশি ক্ষতি হয়। তাই এ ধরনের মুহূর্তে কী করা উচিত, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি।
এ ধরনের মুহূর্তে যা করবেন
১. কম্পিউটার শাটডাউন করুন
প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, ল্যাপটপটি সঙ্গে সঙ্গে শাটডাউন করুন। যদি ল্যাপটপ চার্জে থাকে, চার্জার খুলে ফেলুন।
২. ব্যাটারি খুলে ফেলুন (যদি রিমুভেবল হয়)
পুরোনো মডেলের ল্যাপটপে সাধারণত ব্যাটারি খোলা যায়। সেটা খুলে নিন। নতুন মডেল হলে এই ধাপ বাদ দিন এবং সার্ভিস সেন্টারে দ্রুত নিয়ে যান। যদি ব্যাটারি ভিজে যায়, তাহলে সেটি আর নিরাপদ নয়। এটি বদলে ফেলুন।
৩. প্লাগ-ইন ডিভাইস খুলে ফেলুন
ইউএসবি ড্রাইভ, মাউস, চার্জার, হেডফোন—যেকোনো কানেক্ট করা ডিভাইস খুলে ফেলুন।
৪. ল্যাপটপ উল্টো করে দিন (ভি-আকারে)
ল্যাপটপকে ইংরেজি ‘V’ অক্ষরের মতো করে উল্টো করে রাখুন, যাতে পানি নিচে নেমে আসে। অর্থাৎ স্ক্রিন খোলা রাখুন, কিবোর্ড নিচের দিকে থাকুক।
৫. শুকনো কাপড় দিয়ে মুছুন
যতটা সম্ভব বাহ্যিক পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ পরিষ্কার করুন।
৬. বাতাসে শুকাতে দিন
ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন।
৭. সার্ভিস সেন্টারে দেখান
ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান।
যা কখনোই করবেন না
১. চালু রাখবেন না বা বারবার চালু করে দেখবেন না
অনেকে ভাবেন, ‘চালিয়ে দেখি ঠিক আছে কি না।’ এটা বিপজ্জনক। এতে শর্টসার্কিট হয়ে যেতে পারে।
২. হেয়ার ড্রায়ার বা হিটার ব্যবহার করবেন না
অনেকে গরম বাতাস দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করেন। তবে এতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩. ল্যাপটপ ঝাঁকাবেন না
অনেকে পানি বের করার জন্য ঝাঁকান, এতে পানি আরও ভেতরের অংশে চলে যেতে পারে।
৪. নিজে খুলে ফেলতে যাবেন না (অভিজ্ঞ না হলে)
সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের কোনো ভিডিও দেখে নিজে ল্যাপটপের যন্ত্রাংশ খুলতে যাবেন না। বরং একজন পেশাদারের সাহায্য নিন।
অতিরিক্ত টিপস

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
১৯ মিনিট আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
৭ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৮ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৮ ঘণ্টা আগে