
বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব শুধু বিনোদন নয়, শিক্ষা, তথ্য ও সামাজিক যোগাযোগেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে কাটান। তবে আমরা অনেকেই জানি না—কীভাবে কি–বোর্ড শর্টকাট ব্যবহার করে ইউটিউব আরও দ্রুত ও সহজভাবে নিয়ন্ত্রণ করা যায়।
১. সময় সাশ্রয়
মাউস ব্যবহার করে ভিডিও নিয়ন্ত্রণ করতে সময় লাগে একটু বেশি। প্লে/পজ, ফরোয়ার্ড বা রিওয়াইন্ড করার জন্য বারবার স্ক্রিনে ক্লিক করতে হয়। তবে শর্টকাট ব্যবহার করলে এক ক্লিকেই কাজটি হয়ে যায়। বিশেষ করে, যাঁরা প্রতিদিন অনেক সময় ইউটিউবে কাটান, তাঁদের জন্য এটি একটি সময় সাশ্রয়ী অভ্যাস।
২. দ্রুত নিয়ন্ত্রণ ও সাবলীল ব্যবহার
কি–বোর্ড শর্টকাট ব্যবহারে ইউটিউব আরও সহজ ও সাবলীলভাবে নিয়ন্ত্রণ করা যায়। মাউস ছাড়াই ভিডিও থামানো, স্কিপ করা বা ভলিউম কমানো/বাড়ানো সম্ভব হয় মুহূর্তের মধ্যে, যা ব্যবহারকারীর ওপর পুরো নিয়ন্ত্রণ রেখে দেয়।
৩. মাল্টিটাস্কিং সহজ হয়
কেউ যদি একসঙ্গে অন্য কোনো কাজ করেন (যেমন: ব্রাউজিং বা গবেষণামূলক কাজ), তাহলে ভিডিও নিয়ন্ত্রণের জন্য কি–বোর্ড থেকে হাত না সরিয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ফলে কাজের ধারাবাহিকতা নষ্ট না করেই ইউটিউবও উপভোগ করা যায়।
৪. পেশাদারদের জন্য কার্যকর
কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক বা ভিডিও এডিটরদের জন্য শর্টকাট জানাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সেকেন্ড ও ক্লিক সেখানে হিসাবের বিষয়। ভিডিও বারবার রিওয়াইন্ড করে নির্দিষ্ট অংশ খুঁজে পাওয়া, সাবটাইটেল চালু/বন্ধ করা বা থিয়েটার মোডে যাওয়ার মতো কাজগুলো শর্টকাট দিয়েই দ্রুত করা যায়।
ইউটিউবে নেভিগেশন, প্লেব্যাক নিয়ন্ত্রণ ও অন্যান্য কাজের জন্য অনেক দরকারি কি–বোর্ড শর্টকাট রয়েছে। ইউটিউবের বিভিন্ন শর্টকাটগুলো তুলে ধরা হলো—
নেভিগেশন
1-9: ভিডিওর একটি নির্দিষ্ট অংশে। কি–বোর্ড 5 চাপলে ভিডিওটি সরাসরি ৫০% সময় পেরিয়ে মাঝামাঝি চলে যাবে।
J: ১০ সেকেন্ড রিওয়াইন্ড করে।
L: ১০ সেকেন্ড ফাস্ট ফরোয়ার্ড করে।
বামমুখী তির: ৫ সেকেন্ড রিওয়াইন্ড করে।
ডানমুখী তির: ৫ সেকেন্ড ফাস্ট ফরোয়ার্ড করে।
Shift+ N: পরবর্তী ভিডিওতে চালু হবে
Shift+ p: পূর্ববর্তী ভিডিওতে চালু হবে।
0: ভিডিওর প্রথম থেকে শুরু হবে।
ফুল স্টপ: ভিডিও বন্ধ থাকা অবস্থায় পরবর্তী ফ্রেমে যায়।
কমা: ভিডিও বন্ধ থাকা অবস্থায় পূর্ববর্তী ফ্রেমে ফিরে যায়।
প্লেব্যাক নিয়ন্ত্রণ
K অথবা স্পেসবার: ভিডিও চালু বা বন্ধ হবে
M: মিউট/আনমিউট করুন।
F: পূর্ণ-স্ক্রিন মোড চালু হবে।
T: থিয়েটার মোড চালু হবে।
I: মিনিপ্লেয়ার চালু হবে।
C: সাবটাইটেল চালু বা বন্ধ হবে।
Shift + >: প্লেব্যাকের গতি বাড়বে।
Shift + <: প্লেব্যাকের গতি কমবে।
অন্যান্য
ESC: মিনিপ্লেয়ার অথবা ডায়ালগ বক্স বন্ধ করুন।
Shift +? (প্রশ্নবোধক চিহ্ন): সমস্ত ইউটিউব কি–বোর্ড শর্টকাটের একটি তালিকা প্রদর্শন করে।

সাধারণত তাজা পার্সলে পাতা, পেঁয়াজ, রসুন এবং সুগন্ধি কাফতা মসলার মিশ্রণে গরুর মাংস, ভেড়ার মাংস অথবা এই দুটির কিমা একসঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। এই কাবাবটির মূল বৈশিষ্ট্য হলো এর সিগনেচার লম্বাটে ডিম্বাকৃতি বা নলাকার গঠন। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটি ওভেনে বেক করে, কয়লায় গ্রিল করে কিংবা এয়ার...
১ ঘণ্টা আগে
ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
২১ ঘণ্টা আগে
কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের...
১ দিন আগে
ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১ দিন আগে