
প্রতিদিন টিকটকে স্ক্রল করতে করতে অসংখ্য মজার, তথ্যবহুল বা দরকারি ভিডিও আমাদের নজরে আসে। অনেকেই সেগুলো আবার পরবর্তীকালে দেখার জন্য সেভ করেও রাখি। তবে সমস্যা হয় তখনই, যখন প্রয়োজনের সময় সেই সেভ করা ভিডিও খুঁজে পাওয়া দায় হয়ে পড়ে। একগাদা ভিডিওর ভিড়ে ঠিক কোনটা কোথায় আছে—তা মনে রাখা কঠিন! তাই টিকটকের কালেকশন ফিচার ব্যবহার করে এগুলো গুছিয়ে রাখা যায়।
কালেকশন ফিচার কী
টিকটকের কালেকশন ফিচারের মাধ্যমে নিজের সেভ করা ভিডিওগুলোকে আলাদা আলাদা ‘ফোল্ডার’ বা ‘শ্রেণি’তে সাজিয়ে রাখতে পারেন। যেমন—‘রান্নার রেসিপি’, ‘টেক টিপস’, ‘ফ্যাশন আইডিয়া’ বা ‘মোটিভেশনাল ভিডিও’।
অনেক ভিডিও সেভ করলেও এই ফিচারের মাধ্যমে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া সহজ হয়। প্রয়োজনের সময় বারবার স্ক্রল করতে হয় না। ফিচারটি নির্দিষ্ট বিষয়ের ভিডিও এক জায়গায় রাখার সুযোগ দেয়।
কালেকশন তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই টিকটক অ্যাপ থেকে নিচের ডান দিকে থাকা ‘প্রোফাইল’ আইকোনে ট্যাপ করুন।
২. এরপর ‘বুকমার্ক’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন। এর ফলে বুকমার্ক অপশনের নিচে ‘কালেকশন’ অপশন দেখা যাবে।
৩. কালেকশন অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট কালেকশন’ অপশনে ট্যাপ করুন।
৫. কালেকশন ফোল্ডারের জন্য একটি নাম নির্বাচন করুন।
৬. এখন ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন আপনার সব সেভ করা ভিডিও দেখা যাবে। যে ভিডিওটি কালেকশনে যুক্ত করতে চান তার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. নিচের দিকে থাকা ‘অ্যাড ভিডিও’ অপশনে ট্যাপ করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে