
ধরুন হোয়াটসঅ্যাপে আপনি কোনো ভয়েস মেসেজ শুনছেন। সে সময় অন্য কোনো মেসেজ দেখতে গেলে ওই ভয়েস মেসেজ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এ সমস্যার সমাধানে গ্লোবাল ভয়েস মেসেজ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভয়েস মেসেজিং ফিচার নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন চালু করতে যাওয়া এই ফিচারের মাধ্যমে এক চ্যাট থেকে অন্য চ্যাটে সুইচ করলেও এর ব্যাকগ্রাউন্ডে ভয়েস মেসেজ শোনা যাবে। তবে শুধু অ্যান্ড্রয়েড ভার্সনেই ফিচারটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।
সম্প্রতি অ্যান্ড্রয়েডবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’ এই ফিচারের একটি স্ক্রিনশট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ওই ফিচারের ইন্টারফেসে ভয়েস মেসেজের গতি বাড়ানো ছাড়াও সেটি বিরতি রাখা, পুনরায় শুরু ও বাতিল করে দেওয়ার অপশনও রয়েছে।
তবে কবে নাগাদ এই ফিচার চালু করা হবে, সে সম্বন্ধে কিছুই জানায়নি হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন:

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে