সম্প্রতি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যে পরিবর্তনগুলো এনেছে তার কারণে নানারকম সুবিধা পাওয়া যাবে। জেনে নিন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় কী কী সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপের ভিডিও ফিচারে এখন থেকে যে কোনো গ্রুপ কলে জয়েন করার অপশন যোগ হয়েছে। গুগল ডুও, জুম ও গুগল মিট ভিডিও কলে জয়েন করার অপশন ছিল। কিন্তু হোয়াটসঅ্যাপে এই অপশন ছিল না। সাম্প্রতিক ভিডিও কল অপশনে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তার কারণে হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ কলে জয়েন করা যাবে।এর ফলে কোনো ভিডিও কনফারেন্স রিং হওয়ার সময় কেউ মিস করলেও পরে সেই ভিডিওতে সে জয়েন করতে পারবে।
হোয়াটসঅ্যাপ একটি কল ইনফো স্ক্রিন তৈরি করেছে। সেখানে ইতিমধ্যেই কারা এই কলে জয়েন করেছেন তা দেখা যাবে। এ ছাড়াও কাদের এই কলে আমন্ত্রণ জানানো হয়েছে জানা যাবে সেই তথ্যও।
ভিডিও কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। তাই হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করা যাবে না। যদিও ভিডিও কল চলার সময় স্ক্রিন শট নেওয়া যাবে। স্ক্রিনশট নিলে ভিডিও কলে উপস্থিত ব্যক্তিদের ফোনে কোনো নোটিফিকেশন যাবে না।
কলে উপস্থিত অন্য কোনো ব্যক্তি আপনার ব্লকড কনট্যাক্টকে কলে ঢোকালে আপনার হোয়াটসঅ্যাপ ব্লকড কনট্যাক্ট কলে যোগ দিতে পারবেন। যদিও আপনি আপনার কোনো ব্লকড কনট্যাক্টকে কোনো ভিডিও কলে জয়েন করাতে পারবেন না।
গ্রুপ কল থেকে বেরিয়ে আবার চাইলে ফিরে আসা যাবে। যে কোনো গ্রাহক ভিডিও কল চলার সময় নিজের ভিডিও বন্ধ করতে পারবেন। ভিডিও আইকনে ট্যাপ করে ভিডিও বন্ধ করা যাবে।
ভিডিও কল চলার সময় কোনো ব্যক্তি অন্য ব্যক্তিতে কল থেকে বের করে দিতে পারবেন না। কেউ নিজে থেকে কল থেকে না বের হলে সেই কল থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি কল থেকে বাইরে পাঠাতে পারবেন না।

কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
৬ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
৯ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১২ ঘণ্টা আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
১৩ ঘণ্টা আগে