
বিশ্বখ্যাত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের পণ্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চিপ ব্যবহার শুরু করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটস (জিপিইউ) ব্যবহারে শীর্ষস্থানীয় ক্রেতাদের মধ্যে অন্যতম ওপেনএআই। এআই মডেল প্রশিক্ষণ এবং ইনফারেন্স কম্পিউটিং—এই উভয় কাজের জন্য এসব জিপিইউ ব্যবহার করে ওপেনএআই। তবে নতুন এই পদক্ষেপে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এনভিডিয়ার বাইরের চিপস ব্যবহার শুরু করল।
উল্লেখ্য, ইনফারেন্স কম্পিউটিং হলো—যেখানে একটি প্রশিক্ষিত এআই নতুন তথ্যের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী বা সিদ্ধান্ত নেয়।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্স জানিয়েছিল, ওপেনএআই বর্তমানে তাদের ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে গুগল ক্লাউড সেবা গ্রহণের পরিকল্পনা করছে। এই সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দুই বড় প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি চমকপ্রদ সংযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া, গুগলের জন্য এই চুক্তি একটি বড় ধরনের সাফল্য। কারণ, তাদের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) এত দিন কেবল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকলেও এখন তা বাইরের গ্রাহকদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এর ফলে গুগল ইতিমধ্যে অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ওপেনএআইয়ের সাবেক গবেষকদের তৈরি স্টার্টআপ অ্যানথ্রপিক এবং সেফ সুপারইনটেলিজেন্সের মতো নতুন সংস্থার আস্থা অর্জন করেছে।
তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে জানা গেছে, গুগল এখনো তাদের সবচেয়ে শক্তিশালী টিপিইউ ওপেনএআইয়ের কাছে ভাড়া দিচ্ছে না। গুগল ক্লাউডের এক কর্মচারীর উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে প্রকাশনাটি।
এই পদক্ষেপে মাইক্রোসফটের ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ওপেনএআইয়ের একটি কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার মাধ্যমে তারা তুলনামূলকভাবে কম খরচে ইনফারেন্স পরিচালনা করতে চায়। গুগল ক্লাউড থেকে টিপিইউ ভাড়া নিয়ে ওপেনএআই তাদের ব্যয় হ্রাসের চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
এদিকে গুগল এবং ওপেনএআই—দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
তবে ওপেনএআইকে গ্রাহক হিসেবে যুক্ত করতে পারা গুগলের জন্য তাৎপর্যপূর্ণ একটি অর্জন, যা দেখায় প্রতিষ্ঠানটি কীভাবে তাদের নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর নির্ভর করে ক্লাউড ব্যবসায় সম্প্রসারণ ঘটাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে